"উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নোয়াখালীর উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা "উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত