নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন শাওন (২৬) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে সুধারাম মডেল থানাধীন মাইজদী বাজার কলেজ রোড এলাকার বিসমিল্লাহ টেলিকমের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত