নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী নিজ অর্থায়নে বিদ্যালয়ের নতুন গেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তিনি নির্মাণাধীন গেটের কাজ পরিদর্শন করেন।
হুমায়ুন কবির চৌধুরী বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তৈয়বপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম আখতার মিয়া ৫ নম্বর ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। এ সময় ৫ নম্বর ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় হুমায়ুন কবির চৌধুরী বলেন, "ছয়ানী উচ্চ বিদ্যালয়ের যেকোনো সমস্যা ও উন্নয়নমূলক কাজে আমি সবসময় পাশে থাকব এবং আমার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।"
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত