চাটখিল উপজেলায় বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২০-জুন বিকেল আনুমানিক ৪টায় উপজেলার দক্ষিণ রামনারায়ণপুর গ্রামের আজম উদ্দিন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সবার অজান্তে দুই বোন বাড়ির পশ্চিম পাশের পুকুরের কাছে খেলতে যায়।
একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত