নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (০৬ মে ২০২৬) রাতে কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে বসুরহাট উত্তর বাজার এলাকার “মায়ের দোয়া” নামক দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় শাকিল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত