নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও মজুত রাখার অপরাধে ইউনিটি ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং সুমন ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ব্যর্থ হওয়ার দায়ে হক হোটেলের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত