নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খোকনের ছেলে বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, উপজেলার হাসপাতাল রোডস্থ আলফালা মডেল মাদ্রাসা এলাকার সামনে থেকে ওই কিশোরকে অপহরণ করে কোম্পানীগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয় বলে দাবি পরিবারের।
পরে দুর্বৃত্তরা তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত